রবিবার, ১৪ জুন ২০২৬

ভারতকে ২৭৩ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাইর জোড়া হাফ-সেঞ্চুরিতে ওয়ানডে বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করেছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান আফগানদের। শাহিদি ৮০ ও ওমারজাই ৬২ রান করেন। ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ৪ উইকেট নেন।
নয়া দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন আফগানিস্তানের অধিনায়ক শাহিদি। আফগানিস্তানকে ৪০ বলে ৩২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪টি চারে ২২ রান করা ইব্রাহিমকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন বুমরাহ।
দ্বিতীয় উইকেটে ৩৭ যলে ৩১ রান যোগ করে আফগানিস্তানের রানের চাকা সচল রাখেন গুরবাজ ও রহমত শাহ। ৩টি চার ও ১টি ছক্কায় ২১ রান করে হার্ডিক পান্ডিয়ার শিকার হন গুরবাজ। ৩টি চারে ১৬ রানে আউট হন রহমত।
৬৩ রানে ৩ উইকেট পতনের পর সেঞ্চুরির জুটি গড়েন শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাই। ভারতীয় বোলারদের স্বাচ্ছেন্দ্যে সামলে ৩১তম ওভারে দলের রান দেড়শ পার করে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তারা। ওমরজাই ৬২ বলে এবং শাহিদি ৫৮ বলে ১৭তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেন।
৩৫তম ওভারে পান্ডিয়ার শিকার হওয়ার আগে ২টি চার ও ৪টি ছক্কায় ৬৯ বলে ৬২ রান করেন ওমারজাই। চতুর্থ উইকেটে ১২৮ বলে ১২১ রান যোগ করেন শাহিদি ও ওমারজাই। বিশ^কাপের মঞ্চে এই দ্বিতীয়বার সেঞ্চুরির জুটি গড়লো আফগানরা। বিশ^কাপে যেকোন উইকেটে এটিই দলটির দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি ।
হাফ-সেঞ্চুরির পরও ইনিংস বড় করতে থাকা শাহিদিকে ৪৩তম ওভারে লেগ বিফোর আউট করেন স্পিনার কুলদীপ। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৮ বলে ৮০ রান করেন শাহিদি।
দলীয় ২২৫ রানে শাহিদি ফেরার পর আফগানিস্তান লড়াকু সংগ্রহ এনে দেন লোয়ার অর্ডার ব্যাটাররা। মোহাম্মদ নবির ১৯, রশিদ খানের ১২ বলে ১৬, মুজিব উর রহমানের ১২ বলে অপরাজিত ১০ এবং নাভিন উল হকের ৮ বলে অপরাজিত ৯ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফল বোলার বুমরাহ। ৪৩ রানে ২ উইকেট নেন পান্ডিয়া।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...