শুক্রবার, ২৬ জুন ২০২৬

অধ্যাপক পুলিন দে স্বাধীন ও মুক্ত বাংলার স্বপ্ন দেখেছিলেন : মাহতাব উদ্দিন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর, বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা প্রয়াত জননেতা অধ্যাপক পুলিন দে স্বাধীন ও মুক্ত বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে চুরমার করে দিয়ে নেহেরু-প্যাটেন জিন্নাহ’র ষড়যন্ত্রে পাকিস্তান নামক একটি অবৈজ্ঞানিক অবাস্তব ও সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান গঠিত হলেও বাঙালির পায়ে নতুন করে দাসত্বের শৃঙ্খল আবদ্ধ হয়। তা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন।
অগ্নিযুগের বিপ্লবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক পুলিশ দে’র ২৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহতাব আরো বলেন, এই অসাম্প্রদায়িক নেতা বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ছিলেন। তিনি প্রকৃত অর্থে আপাদমস্তক বিশুদ্ধ রাজনীতিক এবং শুদ্ধাচারি মানুষ। এই মানুষটিকে আমরা যথার্থ সম্মান জানাতে পারিনি, এটা আমাদের আত্মগ্লানি ও ব্যর্থতা।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিপ্লবী ও অধ্যাপক পুলিন দে’র মত সাদাসিধে রাজনীতিক এখন নেই বললেই চলে। আজ স্বীকার করতেই হয় নেতার প্রতি কর্মীর শ্রদ্ধা এবং কর্মীর প্রতি নেতাদের মমত্ব নেই বললেই চলে- এটা সত্যিকার অর্থে এক ধরণের সংকট। এই সংকট থেকে মুক্তি না পেলে দল, দেশ, সমাজ শুদ্ধ হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ অবাক বিস্ময়ে লক্ষ্য করি মার্কিন সাম্রাজ্যবাদ ও পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের ওপর হামলে পড়েছে। বিশ্বের শান্তিপ্রিয় মানুষ আজ উদ্বিগ্ন ও ক্ষতবিক্ষত। অথচ আমাদের দেশে ক্ষমতালোভী মার্কিন ও পশ্চিমা বিশ্বের সেবক বিএনপি ও ইসলামিক দলগুলো রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। এদের বিরুদ্ধে জাতিকে সতর্ক হতে হবে এবং এদের অপরাজনীতি মোকাবেলা করার হিম্মত অর্জন করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো. জাকারিয়া, ইকবাল হাসান প্রমুখ।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...