বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বড় হারের পর জরিমানার কবলে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ধীর গতির বোলিংয়ের দায়ে জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গতকাল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে বোলিং করা বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার বোলিং কম করায় জরিমানার মুখে পড়েছে। নিয়ম অনুযাযী, নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।
ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা, পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে জরিমানা নিশ্চিত করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। জরিমানার শাস্তি বাংলাদেশের অধিনায়ক সাকিব মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
জরিমানার ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো টাইগাররা।
আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডে বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...