রবিবার, ২ আগস্ট ২০২৬

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে কানাডা

- Advertisement -
Single page 1st Paragraph

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। কিন্তু ইসরাইলের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ও নির্বিচার বিমান হামলার মুখেও দমে যায়নি হামাসের যোদ্ধারা। বরং বেশ কয়েকটি জায়গায় তারা ইসরাইলি সেনাদের সঙ্গে তুমুল যুদ্ধ করছে।

অপরদিকে ইসরাইলি বাহিনী যখন গাজার সাধারণ মানুষের (নারী ও শিশুসহ) ওপর নির্বিচার হামলা চালাচ্ছে তখন ফিলিস্তিনের পক্ষে লড়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথিসহ আশপাশের দেশগুলোর ইরান-সমর্থিত গ্রুপগুলো। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরাইল থেকে ফ্লাইট স্থগিত করেছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো।

উদ্ভূত পরিস্থিতিতে কানাডা সরকার ইসরাইল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার সরকার আগামী দিনগুলোতে তেল আবিব থেকে কানাডিয়ানদের চলে যেতে সহযোগিতা শুরু করার পরিকল্পনা করছে।

এই অপারেশনের জন্য কানাডিয়ান সশস্ত্র বাহিনীর বিমান মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মেলানি জোলি বলেন, এই ফ্লাইটগুলো কানাডিয়ান নাগরিক, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের বহন করবে। সেই সঙ্গে কানাডিয়ান স্থায়ী বাসিন্দা, তাদের স্ত্রী ও সন্তানদের সরিয়ে নেবে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...