বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরে ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

সিঙ্গাপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ২৯ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত ৯ই অক্টোবর বিকেলে সেমবাওয়াংয়ের একটি নির্মাণ সাইটের কাছে তার নিথর মরদেহ পাওয়া যায়। ‘কমপ্লেইন্ট সিঙ্গাপুর আনরেস্ট্রিক্টেড’ নামের একটি পেজ থেকে তার মরদেহের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।

সিঙ্গাপুরের গণমাধ্যম মাদারশিপের এক প্রশ্নের জবাবে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স নিশ্চিত করেছে যে- তারা সোমবার বিকেল ৩টার দিকে ওই নির্মাণস্থল থেকে একটি কল পেয়েছিল। সিঙ্গাপুর পুলিশ ফোর্স জাওবাওকে জানিয়েছে, একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় খু টেক পুয়াট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছে। তবে পুলিশের তদন্ত অব্যাহত থাকবে।

জনশক্তি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, সোমবার বিকেলে সেমবাওয়াংয়ের নির্মাণস্থলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ওই নির্মাণ কর্মী ভবনের ১০ তলায় ছিলেন। তিনি এক ক্রেন অপারেটরকে ভারি বালতি তুলতে সহায়তা করছিলেন।

কিন্তু বালতিটি দুলতে দুলতে এসে তাকে আঘাত করলে তিনি নিচে পড়ে যান। মৃত ওই বাংলাদেশির নিয়োগকর্তা জিয়ান জিন কনস্ট্রাকশন পিটিই লিমিটেড। আপাতত ওই সাইটের সকল কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে এবং তদন্ত চলছে।

এই বিভাগের সব খবর

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা...

সর্বশেষ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে...