সোমবার, ২ নভেম্বর ২০২৬

সন্দ্বীপ কিশোর কিশোরী ক্লাব সদস্যদের কারাতে প্রশিক্ষণ প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় পৌরসভা কিশোর কিশোরী ক্লাব এর সদস্যদের কারাতে প্রশিক্ষণ প্রদান ও পোশাক বিতরণ করা হয়েছে।এরপর কিশোর কিশোরী ক্লাব সম্পর্কে উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন কে অবহিতকরণ করা হয়েছে।

৯ অক্টোবর বিকালে সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত কারাতে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। কারাতে প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন মোঃ আলী আকবর।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক, জেন্ডার প্রোমোটার আবু ছায়েদ, সংগীত শিক্ষক তফসির হোসেন জুয়েল, আবৃত্তি শিক্ষক শারমিন সুমা এবং সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মন্ডলী ।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক জানান কিশোর কিশোরীরা বয়ঃসন্ধিকালীন সময় থেকে শুরু করে অনেক বখাটের উৎপাত ও শারীরিক ও মানষিক নির্যাতনের মুখোমুখী হতে হয়।তাই তাদের শরীর চর্চার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার কৌশল জানা অতীব জরুরী। সে বিষয়টি মাথায় রেখে কিশোর কিশোর ক্লাব স্থাপন প্রকল্প থেকে তাদের জন্য সারাদেশের ক্লাব সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরো জানান এই প্রশিক্ষন পরিচালনা করার জন্য চিত্র নায়ক রুবেল উক্ত প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন।আগামী মাসে তিনিও সন্দ্বীপে স্ব-শরীরে এসে এই প্রশিক্ষণ প্রদান করবেন।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...