রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে টিকেট কেটে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন শেষে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকেট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টা ৫৯ মিনিটে ট্রেনে করে পদ্মা সেতু যাত্রা করেন তিনি। একই সময় পদ্মা সেতুর সড়ক ভাগ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ও আকাশ পথে হেলিকপ্টার মোতায়েন ছিল। বেলা একটা ১৬ মিনিটে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী।

ট্রেনে ভ্রমণ কালে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) দেওয়া এক সাক্ষাৎকারে পদ্মা সেতু নির্মাণ যজ্ঞে যারা শ্রম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে দাবায়া রাখতে পারবা না। যারা পদ্মা সেতু নির্মাণে বাধা দিয়েছিল, তাদেরকে আমরা বলতে চাই- হ্যাঁ, আমরা পারি।’
এর আগে সকাল সোয়া ১০টার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা দিয়ে সকাল পৌনে ১১টার দিকে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ চলে গেছে ১৭২ কিলোমিটার। এর শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। মাওয়া অংশের উদ্বোধনের পর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে এক সূধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...