বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডান হাতি স্পিনার মাহেদি হাসান।
একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ, হাসান মাহমুদ ও তানজিম হাসান।
বাংলাদেশের মত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে থেকে একটি পরিবর্তন করেছে ইংল্যান্ডও। মঈন আলির জায়গায় একাদশে সুযোগ হয়েছে রিচ টপলির।
এখন পর্যন্ত ২৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে ও ইংল্যান্ডের জয় ১৯টিতে। বিশ্বকাপে চারবারের মোকাবেলায় সমান দু’বার করে জিতেছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দারুনভাবে বিশ^কাপ শুরু করে বাংলাদেশ। তবে হার দিয়ে এবারের আসর শুরু করে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয় ইংলিশরা।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...