শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শিশু আয়াতকে হত্যা করে ৬ টুকরো, আসামি আবীরের বিরুদ্ধে অভিযোগপত্র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে চাঞ্চল্যকর পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকাণ্ডে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে আবীর আলীর (১৯) বিরুদ্ধে অভিযোগপত্র এবং মোহাম্মদ হাসিব নামে এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেয় সংস্থাটি।
রোববার (৮ অক্টোবর) আদালতে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। সোমবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ কুমার দে।
মামলাটির ব্যাপারে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আলোচিত মামলাটির তদন্ত কার্যক্রম সমাপ্তের পর আদালতে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, গত বছরের ১৪ নভেম্বর নগরের ইপিজেড থানা এলাকা থেকে ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিল শিশু আলিনা ইসলাম আয়াত। শিশুটির সন্ধান চেয়ে পোস্টার ও প্রচারপত্র বিলি করা হয়। পরে ঘটনাটি নিয়ে তদন্তে নেমে ওই বছরের ২৫ নভেম্বর আবীরকে গ্রেপ্তার করে পিবিআই। এরপর তার দেখানো মতে পিবিআই সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং আয়াতের জুতা উদ্ধার করেন।
একইসঙ্গে সেসময় আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেটের এক গর্ত থেকে আয়াতের দুই পা এবং খণ্ডিত মাথা উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আয়াতের বাবা।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আবীর জানায়, মুক্তিপণের উদ্দেশ্যে শিশু আয়াতকে অপহরণের পর হত্যা এবং লাশ গুম করে তারা।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...