সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে দিন দুপুরে বালু দিয়ে জায়গা ভরাট

 চট্টগ্রামের বোয়ালখালীতে দিন দুপুরে বালু দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। পৌরসভার পশ্চিম গোমদন্ডী ফুলতলস্থ আরকার সড়কের পাশে দখল করা হচ্ছে এই জায়গাটি।
এ ঘটনায় ভুক্তভোগী আবুল মনছুর জুলি আকতার ও তার স্বামী মনছুরকে বিবাদী করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট চট্টগ্রাম মহানগর আদালতে মামলা দায়ের করেছেন। শান্তি শৃংখলা রক্ষায় আদালত পুলিশকে নির্দেশ দিলে পুলিশ ঘটনাস্থলে কাজ বন্ধ করে দেয়। একদিন কাজ বন্ধ থাকার পর আবারো প্রভাবশালীরা কাজ করতে শুরু করে বলে জানান ভুক্তভোগী মো. আবুল মনছুর। গত ৫ অক্টোবর বোয়ালখালী পৌরসভা মেয়র বরাবর জবর দখলের বিরুদ্ধে একটি অভিযোগ করেন মো. আবুল মনছুর। জানা গেছে, বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী  জমাদারহাট এলাকার আবুল মনছুর এর সাথে পশ্চিম গোমদন্ডী ইউছুফ তালুকদার বাড়ীর জুলি আকতার ও তার স্বামী আবুল মনছুরের সাথে ফুলতল এলাকার একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।
এ জায়গা নিয়ে পরস্পর আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। কিন্তু প্রতিপক্ষ অত্যন্ত প্রভাবশালী হওয়ায় দিন দুপুরে ট্রাক ভর্তি বালু ফেলে ভরাট করে জায়গাটি দখলের চেষ্টা করছে। ভুক্তভোগী অসহায় আবুল মনছুর জানান, তাঁর এ মৌরশী জায়গার উপর দোকান পাট ও গাছ পালা রোপন করে ভোগ দখল করে আসছেন। তার এ জায়গার উপর নজর পড়ে পাশ্ববর্তী জুলি আকতার ও তার স্বামী আবুল মনছুরের। তারা নানা কৌশলে এ জায়গা দখলে নিতে নানাভাবে তাকে হয়রাণী করে আসছে। অভিযুক্তরা দেশের বাইরে থাকলেও তারা ভারাটে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। প্রকাশ্যে দিবালোকে ট্রাকে ট্রাকে ১০/১৫ জন শ্রমিক দিয়ে বালু ফেলে তার জায়গাটি ভরাট করছেন। তিনি বাঁধা দিলে তাকে মারধর করে হত্যার হুমকী দেয় তারা। সন্ত্রাসীরা যেকোন সময় তার জানমালের ক্ষতি করে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশংকা করেছেন।
আদালত শান্তি শৃংখলা রক্ষার নির্দেশ দিয়েছেন পুলিশকে। কিন্তু পুলিশ নিরব ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী আবুল মনছুর। জুলি আকতার ও তার স্বামী মনছুর দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছহাব উদ্দিন বলেন, উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখতে বলা হয়েছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...