সোমবার, ৬ জুলাই ২০২৬

অভিক ওসমান সভাপতি, সাইফুদ্দিন সাকী সম্পাদক

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলনে কবি ও নাট্যজন অভিক ওসমান সভাপতি এবং সাইফুদ্দিন আহমদ সাকী পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৬ অক্টোবর নগরীর পর্যটন কেন্দ্র ফয়‘স লেকের সী ওয়ার্ল্ডে চট্টগ্রামে কর্মরত প্রায় অর্ধশতাধিক জনসংযোগবিদের উপস্থিতিতে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বাংলাদেশ জনসংযোগ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এস এম বজলুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মনিরুজ্জামান টিপু ও বদরুল হায়দার চৌধুরী।

চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জনসংযোগ সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি একেএম বেলায়েত হোসেন, বাংলাদেশ রেলওয়ের সাবেক উপ পরিচালক (জনসংযোগ) শফিকুল আলম খান, চবির সাবেক উপ পরিচালক কবি ইউসুফ মুহম্মদ, আইআইইউসির উপ পরিচালক মোসতাক খন্দকার, সিভাসুর সিনিয়র উপ পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান প্রমুখ।

প্রথম পর্বে সেমিনারে ‘সঙ্কটকালীন যোগাযোগ ও জনসংযোগ ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জনসংযোগ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এস এম বজলুল হক। আলোচনা শেষে জনসংযোগ সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু নির্বাচিত ২১ সদস্য নতুন কমিটি ঘোষণা করেন। শেষ পর্বে বাচিক শিল্পী মোসতাক খন্দকারের নির্দেশনায় ছিল কবিতা আবৃত্তি ও গান। এতে মীর রাতুল হাসান, রাসেল সরদার, ফারহানা ইদ্রিস, মনজেদ আলী শান্ত, সেলিম আহমেদ, মোসতাক খন্দকার ও সাইফুদ্দিন আহমদ সাকী অংশ নেন।
বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম নতুন কার্যকরী কমিটি-

সভাপতি : অভিক ওসমান, সহ সভাপতি : ইউসুফ মুহম্মদ, মোসতাক খন্দকার, জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক : সাইফুদ্দিন আহমদ সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক : খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ মোকাম্মেল হক খান, অর্থ সম্পাদক : মিজানুল ইসলাম, সহ অর্থ সম্পাদক : বিশ্বজিৎ ঘোষ, দপ্তর সম্পাদক : সাইদুল ইসলাম চৌধুরী, সহ দপ্তর সম্পাদক : এয়াকুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক : রাশেদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক : মোহাম্মদ হোসেন, সমাজসেবা সম্পাদক : ইমতিয়াজ আহমদ,সাহিত্য ও ক্রীড়া : খালেদ হামিদী,সাংস্কৃতিক সম্পাদক : ফারহানা ইদ্রিস, সদস্য : সালাউদ্দিন শাহরিয়ার, আমিনুল হক, আকবর হোসেন, রাসেল সরদার, আজিজ আহমেদ।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...