বুধবার, ২০ মে ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে অনেক বেশি উত্তেজিত ইংল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচের পরাজয় তাদেরকে অনেকটাই পিছিয়ে দিবে বলে মনে করেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। ইংলিশ এই অল রাউন্ডার অবশ্য স্বীকার করেছেন বাংলাদেশের বিপক্ষে খেল তে তারা পুরোপুরি প্রস্তুত। যদিও ম্যাচটি নিয়ে দলের সব খেলোয়াড়ই দারুন উত্তেজনায় ভুগছেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪৫৭ মিটার উচ্চতায় অবস্থিত এ স্টেডিয়ামটি ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। যে কারনে এখানকার আবহাওয়াও অন্য যেকোন ভেন্যুর তুলনায় একেবারেই ভিন্ন। একইসাথে প্রাকৃতিক নৈস্বর্গিক দৃশ্যের কারনে ইতোমধ্যেই স্টেডিয়ামটি পুরো বিশে^র নজড় কাড়তে সক্ষম হয়েছে। খেলোয়াড়রাও এখানে খেলতে এলে ভিন্ন এক অনুভূতি নিয়ে মাঠে নামে। আর সে কারনেই ম্যাচের পাশাপাশি ধর্মশালায় খেলতে এসে বাড়তি এক এক্সাইটমেন্টও কাজ করছে ইংলিশ খেলোয়াড়দের মনে।
মে মাসে ভারতীয় প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে এই মাঠে খেলতে এসে লিভিংস্টোন ৪৮ বলে ৯৪ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন। একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে লিভিংস্টোন যেন মাঠের চারদিকের পাহাড়গুলোকে স্পর্শ করতে চেয়েছিলেন। লিভিংস্টোনের বিশ^াস এখানকার পিচ সম্ভবত ইংল্যান্ডের মতো এবং এখানে খেলতে আসলে মনে হয় নিজ দেশেই তিনি খেলছেন। এ কারনে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য ধর্মশালা অন্য যেকোন মাঠের চেয়ে বেশী প্রিয়।
তিনি আরো বলেছেন, ‘এটা সত্যিই অসাধারন একটি মাঠ। এখানে ব্যাট করতে নামাটাও ভিন্ন। কারন এখানকার উচ্চতার কারনে বল দারুনভাবে উড়ে যায়। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে এখানে অনেক রান করা সম্ভব। একের পর এক বাউন্ডারি মারতে পারলে আত্মবিশ^াসও বেড়ে যায়। আমাদের লাইন-আপে যে পরিমান সাহসী ব্যাটার আছে তাতে আমি সত্যিই আশাবাদী।’
লিভিংস্টোন আরো বলেছেন প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের বিপক্ষে তাদের পরিকল্পনা থাকবে আগ্রাসী ক্রিকেট খেলা। এখানে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। একটি ম্যাচে হার মানেই টুর্ণামেন্ট শেষ হয়ে যাওয়া নয়। দল হিসেবে খেললে অবশ্যই জয় পাওয়া সম্ভব।
বৃহস্পতিবার আহমেদাবাদে জো রুট বলেছিলেন রাতের বেলা পুরো পরিস্থিতি একেবরেই পাল্টে গিয়েছিল, ফ্লাড লাইটে নিউজিল্যান্ড তাদের শক্তির পরিচয় দিয়েছে। যদিও ধর্মশালায় এই ধরনের পরিস্থিতির কোন সম্ভাবনা নেই। দিবা-রাত্রির ম্যাচে ইংল্যান্ড-বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। তবে লিভিংস্টোন মনে করেন এই ইস্যু পুরো বিশ^কাপ জুড়ে চলবে। তার মতে, ‘এ কারনে বিশ^কাপে আরো অঘটনের জন্ম হবে। এই ধরনের ম্যাচে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি একেবারেই পাল্টে যায়। আশা করছি টসের সময় জস বাটলার সব সুবিধা আদায় করতে পারবে।’

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...