বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল: হাথুরুসিংহে

- Advertisement -
Single page 1st Paragraph

চার বা পাঁচটি ম্যাচ জিততে পারলে বাস্তবিক অর্থেই বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিবে বিশ^াস করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এ পর্যন্ত বিশ্বকাপের কোন আসরেই বাংলাদেশ দল তিন ম্যাচের বেশি জিততে পারেনি। কিন্তু ওয়ানডেতে সেরা দলের পরিচিতি পাওয়ায় এবারের বিশ^কাপের টাইগারদের লক্ষ্যটা বড়।
বিশ^কাপের বাংলাদেশের প্রথম ম্যাচে আগে আজ ধর্মশালায় হাথুরুসিংহে বলেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই কিন্তু আপনি যদি বাস্তববিক অর্থে আমাকে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমরা যদি ৪-৫টা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা সেমিফাইনালে খেলার সুযোগ পাবো। এটাই আমাদের প্রথম লক্ষ্য।’
আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
কিছু দিন আগেই বাংলাদেশ কোচ হাথুরুসিংহে বলেছিলেন, স্বপ্নে হয়তো কেউ বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে হাথুরুসিংহে মনে করিয়ে দেন, দলের নিজস্ব লক্ষ্য আছে যার ওপড় ভিত্তি করে মানুষ স্বপ্নে দেখে ।
হাথরুসিংহে বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে পারে, লক্ষ্য ঠিক করতে পারে এবং মানুষের উদ্দেশ্য থাকতে পারে। আপনি যে শব্দটিই ব্যবহার করুন না কেন এটা একই জিনিস। আমরা চেষ্টা করছি, বিশ্বকাপে ভালো করতে এবং ম্যাচ জিততে। এটাই আমার মূল লক্ষ্য। আমি যেমন বলেছি, আমাদের লক্ষ্য সেমিফাইনালে উঠা, সেটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য হতে পারে, এতে কিছু যায় আসে না।’
হাথুরুসিংহের অধীনেই ২০১৫ সালের বিশ^কপের কোয়ার্টার ফাইনাল খেলেছিলো বাংলদেশ। যা এখন পর্যন্ত বিশ^কাপে বাংলাদেশের সেরা সাফল্য হিসেবে বিবেচিত। হাথুরু স্পষ্ট করে জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় কম্বিনেশন সাজানো হবে।
তিনি বলেন, ‘এটি নির্ভর করে উইকেট এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। পরিকল্পনা অনুযায়ী বোলারদের ব্যবহার করবো আমরা। খেলার আগে পরিস্থিতি বুঝে প্রতিপক্ষের বিপক্ষে আমরা পরিকল্পনা সাজাবো। এরপর মাঠে বোলারদের কিভাবে ব্যবহার করা হবে সেটি নির্ভর করে অধিনায়কের উপর।’
কিছু ম্যাচে পরিকল্পনা অনুযায়ী ওপেনার হিসেবে মেহেদি হাসান মিরাজকে কাজে লাগিয়েছে বাংলাদেশ। যা টপ অর্ডারে দলের মধ্যে ভারসাম্য দিয়েছিলো। কিন্তু ওপেনার হিসেবে খেলার জন্য তানজিদ হাসান তামিম নিজেকে প্রমান করায় মধুর সমস্যায় পড়েছেন হাথুরুসিংহে।
দু’টি প্রস্তুতি দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে তানজিদ প্রমাণ করেছেন, বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে প্রস্তুতি তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘আমাদের কাছে বেশ কয়েকটি বিকল্প আছে। আগামীকাল সকালে আমরা সিদ্ধান্ত নেব। আগামীকাল দেখবেন আমরা প্রথমে ব্যাট করলে কে বাদ পড়বে এবং পরে ব্যাট করলে কে বাদ পড়বে।’
ধর্মশালার উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় হাই স্কোরিং ম্যাচ হবে বলে ভবিষ্যদ্বানী করে টাইগার কোচ বলেন এটি মাথায় রেখেই একাদশ সাজানো হবে।
তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটের জন্য সত্যিই ভালো উইকেট। আমি ভেবেছিলাম শক্ত উইকেট হবে, উইকেটে ঘাস আছে আমি মনে করি, এটা সত্যিই úার্টিং উইকেট। এই মাঠে হাই স্কোরিংয়ের প্রত্যাশা করছি। আগামীকাল সকালে আবারও উইকেট দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নিবো, কারন কিউরেটর জানিয়েছেন আজ উইকেটে কিছু কাজ করা হবে।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...