রবিবার, ২ আগস্ট ২০২৬

সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা, নিহত ১১০

- Advertisement -
Single page 1st Paragraph

সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১১০ জন লোক নিহত হয়েছে। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে সরকার নিয়ন্ত্রিত হোমস শহরে এ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠন’কে দায়ী করা হয়েছে।

সরকারি বার্তা সংস্থা সানা প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহর হোমসে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সামরিক একাডেমির স্নাতক অনুষ্ঠানে হামলা করেছে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ জন নারী। এ ছাড়া অন্তত ১২০ জন আহত হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, প্রাথমিকভাবে ছয় নারী, ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং প্রায় ২৪০ জন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। শুক্রবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার।

এদিকে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে জানিয়ে সামরিক বিবৃতিতে ‘সম্পূর্ণ শক্তির সঙ্গে জবাব দেওয়ার’ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ড্রোন হামলার বিষয়ে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন।

সূত্র : এএফপি

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে খবর দিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। এশিয়া পোস্ট লিখেছে, কারামুক্তির...

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...