রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

তেলের ট্যাংকে ইয়াবা পাচারকালে গ্রেফতার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রােমে সীতাকুণ্ড দিয়ে অভিনব পন্থায় ট্রাকের তেলের ট্যাংকের ভেতর ঢুকিয়ে পাচারকালে সাড়ে তিন কোটি টাকার ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

বুধবার (৪ অক্টোবর) উপজেলার কুমিরা কাজীপাড়াস্থ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানা আজিজুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ (২৪), চট্টগ্রামের কর্ণফুলী থানার মো. জামাল হোসেনের ছেলে মো. ইয়াসিন (১৯) ও বাঁশখালীর বাচা মিয়ার ছেলে মো. আলম (২১)।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, ‘কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে একটি মাদকের চালান চট্টগ্রাম হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এই তথ্যে মাধ্যমে সীতাকুন্ড থানাধীন কুমিরা কাজীপাড়াস্থ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে র‌্যাব। এসময় মাকদ বহনকারী ওই ট্রাক চেক পোস্টের দিকে আসলে থামার সংকেত দেয় আমাদের টিম। কিন্তু ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে তা আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘এরপর ওই তিন আসামি ইয়াবা পাচারের কথাটি স্বীকার করে। ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ৫৭০টি বায়ুরোধক পলিজিপার প্যাকেটে ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। তাছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।’

গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...