শুক্রবার, ২৬ জুন ২০২৬

সন্দ্বীপে নারী সমাবেশে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়নে সন্দ্বীপে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপের সচেতন নারী সমাজ এর আয়োজনে ৩ অক্টোবর মঙ্গলবার সকালে মাঈটভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় হাজারো নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -৩ সন্দ্বীপ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মাইটভাঙ্গা ইউনিয়নের তিনবারের জননন্দিত চেয়ারম্যান কর্মীবান্ধব জননেতা লায়ন মিজানুর রহমান। নারী সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট নারী নেত্রী ও নারী উদ্যেক্তা শাহিনা বেগম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি জয়নব। প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইমা সুলতানা রিনা, নারী নেত্রী আফরোজা সুলতানা শাপলা।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মিজানুর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...