শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : আমীর খসরু

- Advertisement -
Single page 1st Paragraph

ক্ষমতাসীন সরকার ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করার জন্য দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদের ভয়, এই জনপ্রিয় নেত্রী যদি বাইরে থাকে তাদের অবৈধ সরকার টিকে থাকার কোনো সুযোগ নাই। যে কারণে দেশনেত্রীকে শুধু জেলে দেয়নি, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়ে এ বিএনপি নেতা বলেন, যদি তার মুক্তি দেরি হয়, তার চিকিৎসা দেরি হয়, এই ফ্যাসিবাদী অবৈধ সরকার ও রেজিমকে উচ্চ মূল্য দিয়ে বিদায় দিতে হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রোড মার্চ শুরুর আগে সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির ‘এক দফা’ দাবিতে এই রোড মার্চ করছে বিএনপি। গোয়ালন্দ থেকে রাজবাড়ী, গোপালগঞ্জ হয়ে মাদারীপুরে গিয়ে শেষ হবে এই রোড মার্চ।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগ, ২৩ মার্চ বরিশাল বিভাগ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ এবং ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগে রোড মার্চ করে বিএনপি।

রাজবাড়ীতে বিএনপির পঞ্চম রোড মার্চের সমাবেশে সরকার পতনের ডাক দিয়ে আমীর খসরু বলেন, জনগণ জেগে উঠেছে। অবশ্যই এই সরকারের পতন ঘটাতে হবে। ফরিদপুর মানুষ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকারের জন্য রাস্তায় লড়ে যাচ্ছেন। আগামী দিনে যে ডাক আসবে সেখানে সবাই রাস্তায় থাকতে হবে।
তারেক রহমান সাহেব বলেছেন, ফয়সালা কোথায় হবে? রাজপথে। রাস্তায় আজকে সেজন্য লক্ষ জনতা নেমেছে। ফয়সালা করে বাড়ি ফিরে যাব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, শাহজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সমাবেশে বক্তব্য দেন।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...