বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় সাপের কামড়ে রিকশাচালকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সাপের কামড়ে মো. ইউনুস (৫৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়।

নিহত ইউনুস আমিরাবাত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোনা পাড়া এলাকার মৃত সামশুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বার আউলিয়া কলেজ গেইট এলাকায় দোকানে চা পান শেষে রাস্তার ধারে নির্জনস্থানে প্রকৃতির ডাকে যান ইউনুস। এ সময় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। তিনি ধারণা করেছিলেন তাকে চিকা কামড় দিয়েছে। এরপর তিনি হেঁটে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। কিছুক্ষণ পর তার শারিরীক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়েছে। সাপে কামড়ের পর হাঁটাহাটি করায় বিষ দ্রুত ছড়িয়ে পড়েছে। এছাড়া রোগীকে দেরিতে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা করে রোগীকে বিষাক্ত সাপে কামড়ের প্রমাণ পাওয়া গেছে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...