শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

লম্বা বিরতির পর শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

- Advertisement -
Single page 1st Paragraph

গত কয়েক মাস নিজের মতো করেই সময় কাটিয়েছেন চিত্র নায়িকা পূর্ণিমা। বহুদিন ধরে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না তাকে। এর পর ইচ্ছা থাকলেও পছন্দসই না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে পারেননি এ চিত্রনায়িকা। যদিও ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমার শুটিংও করেছেন। এর পর কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে। তাও মাস কয়েক হয়ে গেল।

তবে চলতি মাসের মাঝামাঝি আবারও কাজে ফেরার কথা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা। গত দেড় বছর ধরে তিনি একটি প্রসাধনী পণ্যের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। সেই কোম্পানির ওভিসি (অনলাইন বিজ্ঞাপন)’তে মডেল হিসাবে কাজ করেছেন। দেড় বছরের চুক্তি এরই মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি আগামী আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ফের যুক্ত হয়েছেন।

চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউজ পরিচালকের পরিচালনায় নতুন ওভিসির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

অভিনেত্রী পূর্ণিমা এ বিষয় বলেন, ‘সময় কাটিয়েছি নিজের মতো করে। হোটেল রিল্যাক্সের পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছু দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি তাদেরই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব। এর পর আসলে ভেবে দেখব যে, ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কী না।’

এদিকে পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার কাজও শেষ করেছেন। একই নির্মাতার ‘জ্যাম’ নামে আরও একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...