সোমবার, ২ নভেম্বর ২০২৬

পঞ্চমবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন: ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

 রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষের গণরায়ে পঞ্চম বারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। দেশে মানুষ অগ্নিসন্ত্রাস, জ্বালাও- পোড়াও চায় না, মানুষ চাই শান্তি ও উন্নয়ন। তাই আগামী নির্বাচনে জনগণ শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকাতে রায় দিবেন।

৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌহমুনি চত্ত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে সরকার কর্তৃক উপকারভোগী, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী -অভিভাবকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী। ঋতু বড়ুয়া ও সঞ্চারি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন উপকারভোগীর প্রতিনিধিবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, ক্রীড়া সংগঠক সুমন দে, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেবমিত্র বড়ুয়া মাইকেল, তপন কৃষ্ণ ঘোষ, হাজী আমির হোসেন, বিশ্বজিৎ দে, মো. কাশেম, শ্যামল বিশ্বাস,মো. হানিফ, লোকমান হাকিম, মো. হোসেন সোহেল, সৈয়দ মাহফুজুল হক, ইসমাইল হায়দর, রোকন উদ্দিন ছিদ্দিকী, সিরাজুল ইসলাম মজুমদার, কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মাসুদ হোসেন রুবেল, সুজন মল্লিক, ইউনিয়ন যুবলীগ নেতা সৈকত তালুকদার, প্রসুন মুৎসুদ্দি, বাসু ঘোষ, শহিদুল ইসলাম ছোটন, ইউপি সদস্য শেলী আক্তার, অর্পিতা মুৎসুদ্দি, রিনা দত্ত, আশুতোষ বড়ুয়া, আব্দুল হালিম, জানে আলম, সালাউদ্দিন কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, এস. এম আজম, নঈম উদ্দিন চৌধুরী, রুবেল বৈদ্য, ছাত্রলীগ নেতা ওয়াহিদ মামুন, গাজী হাছান নয়ন, মো. মামুন, পুষণ বড়ুয়া প্রমুখ।

সমাবেশে ইউনিয়নের ৪০৮৪ জন উপকারভোগী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...