মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পাকিস্তানে পৃথক দুই স্থানে ধর্মীয় আয়োজনে বোমা বিষ্ফোরনে কমপক্ষে ৫৫ জন নিহত,আহত শতাধিক

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি ধর্মীয় মিছিলে ও উত্তর- পশ্চিমান্চলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত ও শতাধিক ধর্মপ্রান মানুষ আহত হয়েছেন।হামলা দুটোই আত্মঘাতী হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল ২৯ শে সেপ্টেম্বর শুক্রবার বেলুচিস্তান প্রদেশের অস্থিতিশীল জেলা হিসেবে পরিচিত মাসতুংয়ের একটি মসজিদের কাছে এই ঘটনা ঘটে।নবীজি হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে মুসল্লিদের একটি সমাবেশ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। জেলা প্রশাসক আব্দুল রাজ্জাক হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতদের মধ্যে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাও রয়েছেন।আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি সংবাদ প্রতিবেদকদের জানান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি নিরীহ ধর্মপালনকারীদের উপর প্রাণঘাতী সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন,”সন্ত্রাসীদের কোনও বিশ্বাস বা ধর্ম নেই।” এই অঞ্চলের সক্রিয় জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের আঞ্চলিক সহযোগী ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে কেউই এখনো এই হামলায় দায় স্বীকার করেনি। চলতি মাসের শুরুর দিকে মাসতুংয়ে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে ধর্মীয় দলের এক জ্যেষ্ঠ নেতাসহ ১১ জন আহত হন।ঘটনার দায় স্বীকার করে আইএস-কে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জেলা সন্ত্রাসবিরোধী অভিযানে আইএস-কে’র প্রধান কমান্ডারদের নিহত হওয়ার ঘোষণা দেয়ার একদিন পর সেই হামলার ঘটনা ঘটে। এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ শুক্রবার জেলা পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরে একটি মসজিদে জুমার নামাজের সময় দু’টি আত্মঘাতী বোমা হামলার খবর জানান।এই ঘটনায় পাঁচ জন নামাজি নিহত এবং আরও ১২ জন আহত হন।পুলিশ বলেছে, নামাজের প্রধান ঘরে একজন আত্মঘাতী বোমাবাজ নিজের শরীরে বিস্ফোরণ ঘটায় এবং অন্যজন তার শরীরে বাঁধা বোমাটি বিস্ফোরিত করে।

উল্লেখ্য,পাকিস্তানে মুসলিম ধর্মাবলম্বীদের উপর এই ধরনের বোমা হামলা যেনো নৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে।এখানে নামাজ আদায়রত মুসল্লীদের উপর বোমা হামলার মতো বর্বরতা কিছুদিন পরপরই মিডিয়ায় শিরোনাম হয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি বলেছে, মাসতুং ও হাঙ্গুতে বোমা হামলার পেছনে তাদের হাত নেই। সূত্র:-রয়টার্স ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...