সোমবার, ২৯ জুন ২০২৬

আগামী মাসে বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা

- Advertisement -
Single page 1st Paragraph

বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশী পাটজাত দ্রব্য খালাস শুল্ক তুলে নেয়া, অধিকতর বাংলাদেশী পণ্য রপ্তানির লক্ষে ভারতের বিএসটিআই সনদের স্বীকৃতি ও বাণিজ্য বাধা দূরীকরণের মতো বিষয় গুলোতে আলোকপাত করা হবে।

২০১৭ সাল থেকে পাঁচ বছর বাংলাদেশী পাটজাত দ্রব্যের ওপর নয়াদিল্লী পণ্য খালাস শুল্ক আরোপ করেছে। ঢাকা দীর্ঘদিন ধরেই এই শুল্ক তুলে নেয়ার দাবি জানিয়ে আসছে।

এই বিষয়টি নিয়ে গত বছরের মার্চ মাসে ঢাকায় আয়োজিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হলেও এ ব্যাপারে কোন উল্লেখযোগ্য সমাধান আসেনি।
সূত্র আরো জানায়, বাংলাদেশ এই শুল্ক তুলে নিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

তারা বলেছে, সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) এবং দ্বি-পাক্ষিক বাণিজ্যের বিস্তার আসন্ন বৈঠকের এজেন্ডায় প্রাধান্য পাবে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ও ভারতীয় বাণিজ্য মন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দিবেন।

গত বছরের মার্চ মাসে ঢাকায় উভয় দেশের সর্বশেষ বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন ও ভারতের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ওয়াধাবান নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...