বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

হাংজুতে টি টোয়েন্টির অনেক রেকর্ড লণ্ডভণ্ড করে দিলো নেপাল

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকাপ ক্রিকেটের ডামাডোলে অনেকটা নিরবেই হচ্ছে এশিয়ান গেমস পুরুষদের ক্রিকেট।ইতিমধ্যে নারীদের খেলা শেষ হয়ে গেলেও পুরুষদের খেলা শুরু হয়েছে আজ থেকে।আর উদ্বোধনী দিনেই টি-টোয়েন্টির বহু রেকর্ড নিজেদের দখলে নিয়ে হিমালয় কন্যা নেপাল আন্তর্জাতিক গণমাধ্যমকে বাধ্য করেছে তাঁদের নিয়ে খবর প্রকাশ করতে। কি করেছে নেপাল আজ চীনের হাংজুতে তা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।প্রতিপক্ষ মঙ্গোলিয়া ক্রিকেট দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নেপাল সংগ্রহ করে তিন উইকেটে ৩১৪ রান। না আপনি ভুল দেখছেন না।

টি-টোয়েন্টির যেকোন পর্যায়ে এতোদিন কোন দল তিনশো ছুঁতে পারেনি।আজ তা পেড়িয়ে গেছে নেপাল।শুধু তাই নয়,এই সংস্করণের দ্রুততম সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও নিজেদের দখলে নিয়ে নিয়েছে তাঁরা।দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামা কুশল মাল্লা ৩৪ বলে সেঞ্চুরি তুলে নেন।৮ টি চার ও ১২টি ছক্কায় ৫০ বলে ১৩৭ রানে আউট হন কুশল।তারপর হাংজু দেখেছে দীপেন্দ্র সিংয়ের তান্ডব।মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হিসেব করে রাখছেন তো,কয়টি বিশ্বরেকর্ড নিজেদের করে নিয়েছে নেপাল? দলীয় সর্বোচ্চ সংগ্রহ,দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম হাফসেঞ্চুরি।তখনও আরও একটি বাকি ছিলো।মাত্র ৪১ রানে মঙ্গোলিয়াকে গুটিয়ে দিয়ে ২৭৩ রানের জয় তুলে নিয়ে আরও একটি বিশ্বরেকর্ড নিজেদের করে নেয় তাঁরা।এতো বড়ো ব্যবধানে এর আগে কোন দল জয়লাভ করেনি টি টোয়েন্টিতে!

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...