শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

- Advertisement -
Single page 1st Paragraph

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশ ইতোমধ্যে হয়ে গেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক আগে এমডিজি অর্জন করেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যে লক্ষ্য রয়েছে, সেটি ২০৩০ সালের মধ্যেই ইনাশাল্লাহ বাস্তবায়ন হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এ স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সরকার চারটি ভিত্তি নির্ধারণ করেছে। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে।

আজ(বুধবার) শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনার জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তারা দেশবিরোধী অপপ্রচার ও গুজবে ব্যস্ত। আনসার সদস্যরা তৃণমূলে কাজ করে থাকে। এ জন্য এসব গুজব ও অপপ্রচার প্রতিরোধে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শুধু আওয়ামীলীগের জন্যই অপরিহার্য না, তিনি বাংলাদেশের জন্যও অপরিহার্য। তাঁর ভাগ্যেও সাথে শরীয়তপুরের ভাগ্য জড়িত, বাংলাদেশের ভাগ্যও জড়িত। সেজন্য অনেক দেশেরও আমরা (বাংলাদেশ) ঈর্ষারও কারণ হয়েছি। যত ষড়যন্ত্রই হোক না কেন; সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড স্থাপন করবেন।

এসময় উপমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

ঢাকা রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কমান্ড্যান্ট মো. মো. মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমূখ।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...