শুক্রবার, ১৯ জুন ২০২৬

শান্তর হাফ-সেঞ্চুরির পরও ১৭১ রানে অলআউট বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৪ দশমিক ৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন মাহমুদুল্লাহ। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন মাহমুদুল্লাহ।
সিরিজ ড্র করার লক্ষ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন ১৬তম অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া শান্ত। আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপে খেলা শান্ত ছাড়া মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম এবং অভিষেক হওয়া জাকির হাসানকে নিয়ে সাজানো হয় একাদশ।
ইনিংস শুরু করে তৃতীয় ওভারে দলীয় ৮ রানের মধ্যে বিদায় নেন জাকির ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওভারে পেসার এডাম মিলনের বলে বোল্ড হন ১ রান করা জাকির। পরের ওভারে ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৫ রানে আউট হন তানজিদ।
শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন শান্ত ও তাওহিদ হৃদয়। ৩টি বাউন্ডারিতে ভালো শুরু করেন হৃদয়। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি তিনি। মিলনের বলে উইল ইয়ংকে ক্যাচ দিয়ে ১৭ বলে ১৮ রান করে ফিরেন হৃদয়।
দলীয় ৩৫ রানে হৃদয় ফেরার পর ক্রিজে শান্তর সঙ্গী হন মুশফিকুর রহিম। পাল্টা আক্রমনে দ্রুত রানের চাকা ঘুড়িয়েছেন শান্ত। ১২তম ওভারের মধ্যে ৬টি চার মারেন তিনি। ১৩তম ওভারে ছক্কায় বলকে প্রথম সীমানা ছাড়া করেন মুশফিক। পরের ওভারে দ্বিতীয় ছক্কা আদায় করেন তিনি। ২টি ছক্কায় দারুন আত্মবিশ^াসী মুশফিক ১৬তম ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন। নিউজিল্যান্ড অধিনায়ক পেসার লুকি ফার্গুসনের বলে বোল্ড হওয়া মুশফিক ২৫ বলে ২১ রান করেন। শান্তর সাথে ৫৯ বলে ৫৩ রান যোগ করেন তিনি।
এরপর শান্তকে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন মাহমুদুল্লাহ। ২০তম ওভারে ওয়ানডে ক্যারিয়াারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন ৫৫ বল খেলা শান্ত। নিজের সর্বশেষ দুই ইনিংসে ৮৯ ও ১০৪ রান করেছিলেন তিনি।
২টি চারে উইকেট সেট হয়েও বেশি দূর যেতে পারলেন না মাহমুদুল্লাহ। মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৭ বলে ২১ রান করা অভিজ্ঞ এ ব্যাটার । এই ইনিংসের সুবাদে ৫ হাজার রান ক্লাবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গী হন মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহর মত ২টি চারে ইনিংস শুরু করে বোল্টের দ্বিতীয় শিকার হয়ে ১৩ রানে আটকে যান মাহেদি হাসান। ১৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে ছিলেন শান্ত। কিন্তু সতীর্থদের বিদায়ে ৩২তম ওভারে খেই হারিয়ে ফেলে অফ-স্পিনার কোল ম্যাককোঞ্চির বলে রিভার্স করতে গিয়ে লেগ বিফোর আউট হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১০টি চারে ৮৪ বলে ৭৬ রান করা শান্ত।
১৬৮ রানে সপ্তম ব্যাটার হিসেবে শান্তর আউটের পর বাকী ৩ উইকেটে মাত্র ৩ রান পেয়ে ৩৪ দশমিক ৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় টাইগাররা। এসময় হাসান মাহমুদ ১, নাসুম আহমেদ ৭ ও শরিফুল ইসলাম ১ রানে আউট হন। নিউজিল্যান্ডের মিলনে ৩৪ রানে ৪টি, বোল্ট-ম্যাককোঞ্চি ২টি করে এবং ফার্গুসন-রাচিন রবীন্দ্র ১টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...