শুক্রবার, ১৯ জুন ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

চীনের হাংঝু এশিয়ান গেমসে পাকিস্তানি নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় নাম তুললো বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ৬৫ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ সময় সকালে হাংজুর জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে নিদা দার অ্যান্ড কোং।

হাংজুর উইকেটে এই রান তোলাও রীতিমত কষ্টকর। রান তাড়া করতে বাংলাদেশকে ১৮ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছে। ৬৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ স্বাভাবিক সূচনাই করেছে। শামীমা সুলতানা-সাথি রানি মিলে ৫ ওভারে ২৭ রান আনার পর বাংলাদেশ খায় প্রথম ধাক্কা। ১৭ বলে ১৩ করে বিদায় নেন শামীমা। খানিক পর ১৯ বলে ১৩ করে থামেন সাথিও। তিনে নেমে সোবহানা মোশতারি রান পাননি। ১৩ বলে ৫ করা এই ব্যাটারকে ফেরান নাশরা সান্ধু। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও হন ব্যর্থ। ৬ বলে ২ রান করে সান্ধুর শিকার তিনিও। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা নড়ে উঠে বাংলাদেশে ইনিংস।

এই পরিস্থিতিতে ছোট্ট কিন্তু কার্যকর জুটিতে দলকে তীরে ভেড়ান স্বর্ণা আর রিতু মনি। তবে জয়ের খুব কাছে এসে রিতু আউট হয়ে গেলে বাকি কাজ সুলতানা খাতুনকে নিয়ে শেষ করেন স্বর্ণা। ৩৩ বলে ১৪ রান করেন এই ব্যাটার। এছাড়া শামিমা ও সাথি দুই জনের ব্যাট থেকেই আসে ১৩ রান করে। তবে পাকিস্তান স্পিনার নাশা সান্ধুর তিন উইকেট বাংলাদেশকে খানিকটা চাপে রাখে। পাকিস্তান বাজে ফিল্ডিং ও ক্যাচ ড্রপ না করলে বাংলাদেশকে জয় পেতে আরো বেগ পেতে হতো। বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য চাপে ভেঙে পড়েনি।

এর আগে এশিয়ান পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। স্কোরবোর্ডে ১০ রান জোগ হতে না হতেই তিনটি উইকেট তুলে নেন মারুফা, সানজিদা এবং নাহিদা। নবম ওভারে বোলিংয়ে এসেই ১৩ রান করা সাদাফকে ফেরান রাবেয়া খান।

১৮ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান যে বেশিদূর যেতে পারবে না তা অনেকটা বুঝাই যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি মেয়েরা লড়াইটা মন্দ করেনি। তারা থামে ৬৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন সাত নম্বরে নামা আলিয়ে রিয়াজ।

বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান মারুফা, নাহিদা এবং রাবেয়া।

এরও আগে ভারতের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয়ে আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। হাংঝু এশিয়ান গেমসে তাই বাংলাদেশের সামনে ছিলো ব্রোঞ্জ পদকের লড়াই। প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলো তারা।

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে আজ জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় নিগার সুলতানারা। ভারতের বিপক্ষে সেমিফাইনালে তারা যে ভুল করেছিলো, সেটা আর পাকিস্তানের বিপক্ষে করেনি।

প্রসঙ্গত, ২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...