সোমবার, ১৫ জুন ২০২৬

কারাবাখ শরণার্থীদের প্রথম দলকে স্বাগত জানাচ্ছে আর্মেনিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

নাগরনো-কারাবাখ শরর্ণাথীদের প্রথম দলকে স্বাগত জানাতে প্রস্তুত আর্মেনিয়া।
আর্মেনীয় সরকার বলছে, রোববার সন্ধ্য নাগাদ জোরপূর্বক বাস্তুচ্যুত ৩৭৭ শরণার্থী আজারবাইজান সীমান্ত পাড়ি দিয়েছে।
শরণার্থীদের অধিকাংশ নারী ও শিশু।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান গত সপ্তাহের ঘটনার জন্যে রাশিয়াকে দায়ী করেছেন। কারণ আজারবাইজানের সামরিক অভিযান শুরুর খবর আসার পরই আর্মেনিয়ায় বিক্ষোভ শুরু হয়। প্রচুর মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
টিভির রিপোর্টে দেখা গেছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। কারণ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সরকারি ভবনগুলোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
বিক্ষোভকারীদের দাবি ছিল, প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হবে। আর প্রধানমন্ত্রী বলেছেন, তাকে সরাবার জন্য অভ্যুত্থানের চেষ্টা চলছে।
এদিকে আজারবাইজান ও মিত্রদেশ তুরস্কের নেতা নাগরনো-কারাবাখের ওপর বাকুর জয়কে কেন্দ্র করে একটি উদযাপনমূলক বৈঠক করতে যাচ্ছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোয়ানের সাথে সোমবার আলোচনার জন্যে তার দেশের পশ্চিমাঞ্চলীয় ছিটমহল নাখিচেভানে যাচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার আজারবাইজান নাগরনো-কারাবাখে সামরিক অভিযান শুরু করে। দাবি, জঙ্গিদের উৎখাত করতে এই সিদ্ধান্ত। একদিনের মধ্যে তারা এলাকার দখল নেয়। বিদ্রোহীরা এই সময়ে আত্মসমর্পণ করে।
আর্মনিয়ার সরকারি সূত্র বলেছে, আজারবাইজানের আক্রমণের ফলে দুশ’ লোক নিহত হয়েছে। আহত হয়েছে চারশ’জন । আজারবাইজান জানিয়েছে, আহতদের আর্মেনিয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেয়া হবে না।
আর্মেনিয়া দাবি করেছে, আর্মেনিয়ার জনগণের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে জাতিসংঘের দলকে নাগরনো-কারাবাখে মোতায়েন করতে হবে।
তবে আজারবাইজান জানিয়েছে, তারা আর্মেনিয়ার জনগণের অধিকার রক্ষা করবে। বেসামরিক মানুষকে শাস্তি দেয়া হবে না।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের শান্তিরক্ষী বাহিনী নাগরনো-কারাবাখের আর্মেনীয় প্রধান এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার সারাদিনে ১৮৫ শিশুসহ ৪৬৯ জনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
বলা হয়েছে, রুশ বাহিনী আহতদের চিকিৎসার ব্যবস্থাও করেছে।
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ২০২০ সালের যুদ্ধের পর যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে তা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি-না, তা দেখার জন্য দুই হাজার রুশ সেনা সেখানে রয়েছে।
এছাড়া সাবেক সোভিয়েতভুক্ত ছয়টি রাজ্য নিয়ে রুশ নিয়ন্ত্রিত কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের(সিএসটিও) সদস্য আর্মেনিয়া। এই চুক্তি অনুযায়ী হামলার শিকার হলে এক সদস্য অন্যকে সহায়তা করবে। কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে টালমাটাল রাশিয়ার পক্ষে আমের্নিয়ার সহযোগিতায় যথাযথ সাড়া দেয়া সম্ভব হয়নি।
এই পরিপ্রেক্ষিতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে আর্মেনীয় নেতা অভিযোগ করেছেন, দু’দেশের নিরাপত্তা চুক্তিসমূহ প্রমাণ করেছে তার দেশকে রক্ষায় এসব যথেষ্ট নয়।
তিনি নতুন মিত্র খুঁজবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে আজারবাইজান সীমান্তে নাগরনো কারাবাখ বিদ্রোহীদের ওপর সরকারের বিজয়কে উদযাপন করছে সাধারণ মানুষ।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...