শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না : মোমেন

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ বিচলিত নয়। যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ, বাংলাদেশও তাই। বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ, আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ নিয়ে তোলপাড়ের মধ্যে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয় পুনরাবৃত্তি করে মোমেন আল-জাজিরাকে বলেন, শেখ হাসিনার সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে ওই ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন এবং তাদের নিকটবর্তী পরিবারের সদস্যরাও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, স্টেট ডিপার্টমেন্ট কোনো নাম প্রকাশ করেনি কারণ রেকর্ডগুলো মার্কিন আইনে গোপনীয়।

আল জাজিরাকে মোমেন বলেন, ‘বাংলাদেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ আমাদের বেশিরভাগই এই সমৃদ্ধ দেশে থাকতে চায়। আমাদের ভোটাররাও এই নিয়ে বিরক্ত নয়। কারণ, তারা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে না।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে এরইমধ্যে রাজনৈতিক উত্তেজনা ইতোমধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার মিত্ররা নিয়মিত রাস্তায় বিক্ষোভ করছে।

বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির দুটি প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা শক্তিগুলি বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অধিকার লঙ্ঘনের বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে।

এই বিভাগের সব খবর

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা ৬টায় তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে...

সর্বশেষ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...