শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যাত্রীবাহী ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান

- Advertisement -
Single page 1st Paragraph

প্রান্তিক জনগোষ্ঠীর কৃষিজ পণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিনি এ উদ্বোধন করেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। আড়ৎদার ও বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। যেহেতু এটা মাত্র শুরু করলাম, তাই ভবিষ্যতে এটাকে বহুমুখী করার জন্য অন্যান্য পরিবহনের সঙ্গে প্রতিযোগিতায় আসতে হবে।

তিনি আরও বলেন, আমরা এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। রেল নিয়ে কোন ব্যবসা করতে চাই না। আমরা ফেসিলিটিসটা দিতে চাই। আপাতত ১৬টি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান দিচ্ছি। চাহিদার ওপর নির্ভর করে আমরা লাগেজ ভ্যান বাড়াবো।

উদ্বোধনের আগেই একটি হ্যান্ডবিল তৈরি করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ব্যবসায়ী এবং সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় মালামাল পরিবহনের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর ট্রেনগুলোতে লাগেজ ভ্যান যুক্ত করা হচ্ছে। যার মাধ্যমে স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে মালামাল পরিবহন করা হবে। ব্যবসায়ীদের এবং সর্ব সাধারণকে মালামাল পরিবহনের জন্য নিকটস্থ স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা হতে ছেড়ে যাওয়া চট্টগ্রাম, কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, মোহনগঞ্জ, তারাকান্দি, জামালপুর, দেওয়ানগঞ্জ বাজার, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরগামী মোট ১২টি জেলার আন্তঃনগর ট্রেনের মাধ্যমে মালামাল পরিবহন করা যাবে।

কৃষিপণ্য পরিবহনে চীন থেকে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকায় ১২৫টি লাগেজ ভ্যান কিনেছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৭৫টি মিটারগেজ লাইনের ট্রেনে ও ৫০টি ব্রডগেজ লাইনের আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত থাকবে। ৬০টি সাধারণ লাগেজ ভ্যানের মধ্যে ব্রডগেজ লাইনে ৩০টি ও মিটারগেজ লাইনে ৩০টি থাকছে। এছাড়া ২৮টি এসি লাগেজ ভ্যানের মধ্যে ব্রডগেজ লাইনে ১২টি ও মিটারগেজ লাইনে ১৬টি থাকছে।
পতাকা নাড়িয়ে লাগেজ ভ্যানের উদ্বোধন করেন রেলমন্ত্রী

মোট চুক্তি মূল্য ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা (৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৮৩ কোটি ২৪ লাখ এবং ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৭৫ কোটি ১৫ লাখ)।

ইতোমধ্যে ২টি চালানে ৫০টি মিটারগেজ লাগেজ ভ্যান বাংলাদেশে পৌঁছেছে। কমিশনিং ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৪ সেপ্টেম্বর ১ম দফায় ১৬টি লাগেজ ভ্যান পরিচালনার শুভ উদ্ভোধন হলো।

অবশিষ্ট ২৫টি মিটারগেজ লাগেজ ভ্যান এবছর অক্টোবর মাসে এবং পরবর্তী ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান ডিসেম্বর মাসের মধ্যে সরবরাহ পাওয়া যাবে।

এই বিভাগের সব খবর

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা ৬টায় তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে...

সর্বশেষ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...