সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আজ ঢাকায় আসছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্

- Advertisement -
Single page 1st Paragraph

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) এর জশনে জুলুছের উদ্দ্যেশে আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ), আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃজিঃআঃ) ও সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ) আজ শনিবার আমিরাত ফ্লাইটযোগে হযরত শাহ্ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকায় বিকেল ৫টা ২০ মিনিটে আগমন করবেন।

পরে হুজুর কেবলাবৃন্দ মোটর শোভাযাত্রাসহ ঢাকা মোহাম্মদপুর এফ-ব্লকস্থ খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছাবেন এবং হুজুর কেবলায়ে আলমের ইমামতিতে নামাজে মাগরিব ও এশা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে। এদিকে হুজুর কেবলাবৃন্দকে সংবর্ধনা জ্ঞাপনের লক্ষ্যে কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের কেবিনেট নেতৃবৃন্দ ও গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মকর্তা ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন।

জানা যায়, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ) আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) জুলছে নেতৃত্ব দেবেন। এতে প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃজিঃআঃ) ও বিশেষ মেহমান সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ) উক্ত জুলুছে অংশগ্রহণ করবেন।

জুলুছ ঢাকা মোহাম্মদপুর জয়েন্ট কোয়াটার্স, এফ-ব্লকস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে সকাল সাড়ে ১০টায় আরম্ভ হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে প্রত্যাবর্তন, বেলা ১২টায় জমায়েত, মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দোয়া অনুষ্ঠিত হবে।

হুজুর কেবলায়ে আলমের ইমামতিতে নামাজে আছর, মাগরিব ও এশা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে এবং আগামীকাল ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠান ও মাদ্রাসার বার্ষিক ম্যাগাজিন রহমাতুল্লিল আলামীনের মোড়ক উম্মোচন করবেন।

এছাড়াও, আগামী ২৬ সেপ্টেম্বর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃ জিঃ আঃ), আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ) ও সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃ জিঃ আঃ) ঢাকা থেকে বিকেলে ফ্লাইটযোগে চট্টগ্রাম আগমন করবেন এবং চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিতব্য পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণ করবেন।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...