রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চবির শাহজালাল ও শাহ আমানত হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

বিবাদে জড়ানো পক্ষ দু’টি হলো শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও সিক্সটি নাইন।

জানা গেছে, চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের র‍্যাগ ডে উদযাপনের সময় সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে সিএফসি’র অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। পরে প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সিএফসি গ্রুপের অনুসারী সাদাফ খান বলেন, “সিক্সটি নাইনের অনুসারী বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের আকিব জাবেদ মদ্যপ অবস্থায় হঠাৎ এসে আমাদের ছেলেদের সঙ্গে ঝামেলায় জড়ায়। সে আগেও সংঘর্ষের সময় আমাদের একজনকে কুপিয়ে ছিল। মূলত তার মাতলামির কারণেই দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। আমাদের তিনজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।”

তবে তিনি আহতদের নাম পরিচয় বলতে পারেননি।

শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের অনুসারী সাইদুল ইসলাম সায়েদ বলেন, “দেড় থেকে দুই মাস আগে সিএফসি’র সঙ্গে আমাদের একটা সংঘর্ষ হয়। সেই ঘটনার জের ধরে আজকে হঠাৎ তাদের উশৃংখল কিছু ছেলে এসে আমাদের ছেলেদের সঙ্গে তর্কে জড়ায়। পরে দুই পক্ষের সিনিয়ররা বসে বিষয়টি সমাধান করে।”

চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, “বিকেলে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...