মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে প্রতি বছরের মতো এবারও জশনে জুলুসের আয়োজন করা হয়েছে। এটি জুলুসের ৫১তম আয়োজন। এবারের জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

এতে জানানো হয়, জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। উপস্থিত থাকবেন সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজিআ) ও শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (মজিআ)।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট্রের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দেশের সবচেয়ে বড় জশনে জুলুস আমাদের চট্টগ্রামে হয়। এটি এখন চট্টগ্রামের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। যা চট্টগ্রামের ইতিহাসে এক অবিচ্ছেদ্য কালচারের বহি:প্রকাশ। আর আমরা চাই এই ঐতিহ্য গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পাক এবং বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করুক। এজন্য সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা এই জুলুসকে বিশ্বের কাছে তুলে ধরলে এটি নিশ্চয়ই গিনেজ বুকে এবং বিশ্ব ঐতিহ্যে স্থান পাবে।

এবার জুলুস জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে সকাল আটটায় শুরু হবে। বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ হয়ে, চট্টগ্রাম কলেজ, গণিবেকারি, খাস্তগীর স্কুল, আসকার দীঘি, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, দুই নম্বর গেট হয়ে জামেয়া মাদ্রাসা মাঠে মাহফিলে আসবে। জোহর নামাজের পর দোয়া ও মোনাজাত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মো. শামসুদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়ার অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভি, পরিচালনা পর্ষদ সভাপতি আবু ইয়াহিয়া মো. মহসিন, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, নগর সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, উত্তর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার হাবিব উল্লাহ, ট্রাস্টের মো. মাহবুবুল আলম, এনামুল হক বাচ্চু, জুলুস মিডিয়া কমিটির কো-অর্ডিনেটর দিলশাদ আহমেদ, আবু তালেব বেলাল প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, জশনে জুলুস ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজক কর্তৃপক্ষের মতবিনিময় হয়েছে। সর্ব্বোচ্চ নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জুলুসের শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। কলা, পাউরুটি, কমলা, চকলেট, শরবতসহ বিভিন্ন প্রকার খাদ্য বিতরণে রয়েছে আলাদা নির্দেশনা। কোন ধরণের দুর্ঘটনা কিংবা অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি যেন না হয় সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে।

প্রসঙ্গত, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল বাংলাদেশে প্রথম জুলুসের সূচনা হয় গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর দিকনির্দেশনায়। চট্টগ্রামের বলুয়ার দীঘির পাড় খানকাহ শরিফ থেকে আনজুমানের তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আলকাদেরির নেতৃত্বে জুলুসটি বের হয়েছিল।

আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) চট্টগ্রামে জুলুসের নেতৃত্ব দেন ১৯৭৬ সালে। ১৯৮৬ সাল পর্যন্ত তিনি জুলুসে নেতৃত্ব দেন। ১৯৮৭ সাল থেকে তিনি আর বাংলাদেশে আসেননি। তখন থেকে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। এটি তাঁর নেতৃত্বে ৩৫তম জুলুস।

এই বিভাগের সব খবর

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও দুটি ট্রাকসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা কাঠের আনুমানিক...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ কার্যালয়ে...

সর্বশেষ

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল...

শেখ হাসিনার আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার...

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...