শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ভিসা অব্যাহতি পুনর্বহাল

- Advertisement -
Single page 1st Paragraph

দুই দেশের ভিসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি পুনর্বহাল করা হয়েছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা অব্যাহতি সেবা পুনরায় চালু করার জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। অবশেষে মিয়ানমার ১৪ সেপ্টেম্বর প্রাসঙ্গিক এই বিধান পুনরায় চালু করতে সম্মত হয়েছে। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
উভয় দেশের পররাষ্ট্র দপ্তর সমঝোতা স্মারক পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মিয়ানমারকে বাংলাদেশ সরকারের সম্মতি জানিয়েছে।
২০০৪ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি, কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে সতর্কতামূলক বিধিনিষেধের ব্যবস্থা হিসাবে, ২০২০ সালের ২৮ মার্চ মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে একতরফাভাবে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পুনরায় চালু এই সমঝোতা স্মারকের অধীনে, উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসার প্রয়োজন ছাড়াই সর্বাধিক ৯০ দিনের জন্য একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।
সমঝোতা স্মারক পুনঃস্থাপন শুধুমাত্র সরকারী সফরকে সহজতর করবে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা ৬টায় তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে...

সর্বশেষ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...