রবিবার, ১ নভেম্বর ২০২৬

বিএনপি-জামাতের নাশকতা মোকাবিলায় প্রতিরোধ স্কোয়াড গড়ে তোলা হবে : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, জাতীয় অস্তিত্ব রক্ষায় মরণ–পণ লড়াইয়ের জন্য মাঠে নামার প্রস্তুতি নিয়ে আছি এবং এই প্রস্তুতিতে তৃণমূল স্তর থেকে নেতাকর্মীরা সন্ত্রাস, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে নেতৃত্ব দেবে। এই লড়াই তখনই শুরু হবে যখন জাতীয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেবেন।

বুধবার বিকেলে কাজীর দেউরিস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি–বিদেশি অপশক্তির নীল–নকশা অনুযায়ী এদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ২০১৪ সাল ও নিকট অতীতের মত জ্বালাও–পোড়াও, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে। সম্ভাব্য এই সহিংসতার বিরুদ্ধে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। তিনি ঘোষণা করেন, বিএনপি–জামাত চক্রের নাশকতা ও হিংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলার জন্য নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের সকল স্তরের নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ স্কোয়াড গড়ে তোলা হবে এবং এই স্কোয়াড নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে জীবনবাজি রাখবে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সফর আলী, শফিক আদনান,

শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, ফিরোজ আহমদ, সুলতান আহমদ চৌধুরী, সেলিম আফজাল, অ্যাড. এইচ এম জিয়া উদ্দীন, কেবিএম শাহজাহান, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, অ্যাড. মেজবাহ উদ্দীন, হাফিজ আনোয়ার, মাহবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, দেবাশীষ নাথ দেবু প্রমুখ।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...