সোমবার, ১৫ জুন ২০২৬

কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার বহু প্রত্যাশিত বন্দি বিনিময় করেছে। উভয়দেশ পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে। ইরান ও কাতারের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ কথা জানায়।

ইরানের বিচার বিভাগের ‘মিজান নিউজ এজেন্সি’ জানিয়েছে, মুক্তি প্রাপ্ত দুই ইরানি সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন এবং অন্য তিনজনকে দোহার মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসার কানানি সোমবার সকালে বলেন মুক্তিপ্রাপ্ত দুই ইরানি তাদের মুক্তির পর ইরানে ফিরে যাবে। একজন তৃতীয় একটি দেশে যাবে যেখানে তার পরিবার বসবাস করে। অন্য দুইজন তাদের কারাবাসের পূর্বের বসতিস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে।

এদিকে, কাতার-ভিত্তিক আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, ইরানে আটক পাঁচজন আমেরিকান নাগরিক বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাতারে অবস্থান করেছে।

সোমবার কাতার নিউজ এজেন্সির (কিউএনএ)-এর সাথে আলাপকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি বলেন, ‘কাতার মানবিক কারণে আর্থিক চ্যানেল সক্রিয় করা শুরু করবে।’

এছাড়াও সোমবার, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, ইরানের সম্পদ পূর্বে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে রাখা হয়। যার পরিমাণ প্রায় ৫.৯৪ বিলিয়ন ডলার। বিনিময় চুক্তির অধীনে দুটি কাতারি ব্যাংকের ছয়টি ইরানি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...