সোমবার, ১৫ জুন ২০২৬

তেলাপিয়া মাছ খেয়ে চার হাত-পা হারালেন নারী

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য লরা বারাজাস (৪০) নামে এক নারী নিজের রান্না করা তেলাপিয়া মাছ খেয়ে চার হাত-পা হারান। দূষিত মাছ খাওয়ার ফলে এমন পরিস্থিতির শিকার হয়ছেন বলে জানান চিকিৎসকরা। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লরা বারাজাস (৪০) নামে এক নারী শখ করে বাড়িতে তেলাপিয়া মাছ রান্না করেছিলেন। কিন্তু, সেই মাছ খাওয়ার পরই তাঁর সারা শরীর অবশ হয়ে যায়। তাৎক্ষণিক হাসপাতালে যাওয়ার পর দীর্ঘ এক মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে গত বৃহস্পতিবার তাঁর চারটি অঙ্গই কেটে ফেলেন চিকিৎসক।
বারাজাসের বান্ধবী মেসিনা জানান, সান জোসের একটি স্থানীয় বাজার থেকে এই মাছটি কিনেছিল বারাজোস। বাড়িতে নিজের জন্য রান্না করা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। পরে একটু একটু করে কোমায় চলে যান তিনি। এর আগে, তার মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছিল।

মেসিনা জানান, নিজের চোখে দেখেছি, একটি একটি করে আঙুল কালো হয়ে যাচ্ছে লরার। এরপর পায়ের পাতা কালো হয়ে গেল। তারপর নিচের ঠোঁটের রঙ বদলে গেল। এসময় তার সারা দেহে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ফলে তার কিডনি বিকল হতে শুরু করে। এমন ঘটনা আমাদের সবার জন্যেই কষ্টের। এটা ভয়ানক। আমাদের যে কারোর সাথেই এমন ঘটনা ঘটতে পারতো।

চিকিৎসকদের দাবি, বারাজাস ‘ভিব্রিও ভালনিফিকাস’ ব্যাকটেরিয়ায় সংক্রামিত হয়েছে। যে ব্যাকটেরিয়ার সংক্রমণে কলেরা হয়, এই ভিব্রিও ভালনিফিকাস সেই ব্যাকটেরিয়া গোত্রের সদস্য। মূলত সামুদ্রিক মাছ থেকে এ ব্যাকটেরিয়া মানবদেহে ঢোকে। একটি মারাত্মক ব্যাকটেরিয়া যা সাধারণত আধকাঁচা সামুদ্রিক খাবার এবং সমুদ্রের জলে পাওয়া যায়।

মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা স্পটিসউডের বলেন, সমুদ্রের মাছ খেতে হলে আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার জরুরি। যদি কেউ সিফুড গ্রহণ করার কথা ভেবে থাকেন, তাহলে রান্নার পদ্ধতি বদলাতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় এ মাছগুলোকে দীর্ঘক্ষণ ফেলে রেখে সিদ্ধ বা ভাজতে হবে। তাহলে এ ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়ানো সম্ভব।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...