সোমবার, ১৫ জুন ২০২৬

আফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক এনজিও’র ১৮ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে একজন আমেরিকান নারীও রয়েছে।
খ্রিস্টান মিশনারি কাজ চালানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শনিবার সরকারি সূত্রে এ কথা জানা গেছে।
দ্য ইন্টারন্যাশনাল এসিসট্যান্স মিশন (আইএএম) নিশ্চিত করে বলেছে, মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে তাদের কার্যালয় থেকে কর্মীদের তুলে রাজধানী কাবুল নিয়ে গেছে।
ওই প্রদেশের সরকারি মুখপাত্র আবদুল ওয়াহিদ হামাস ঘোরি বলেছেন, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বেশ কিছুদিন ধরেই তাদের পর্যবেক্ষণ করছিল। যেসকল নথি ও ভিডিও পাওয়া গেছে তাতে দেখা গেছে তারা লোকজনকে খ্রিস্টান ধর্মে যোগ দেয়ার আমন্ত্রণ জানাচ্ছিল।
একজন মার্কিন নারীসহ মোট ২১ জনকে আটকের কথা তিনি উল্লেখ করেন।
তবে আইএএম এক বিবৃতিতে ১৮ জনকে আটকের কথা জানিয়েছে।
এদিকে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে একজন মার্কিন নাগরিকের আটক হওয়ার খবরের বিষয়ে তারা সচেতন রয়েছে।
তবে তারা এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে পারেনি।
উল্লেখ্য, আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে। তারা বিশেষভাবে চোখের যতœ নিয়ে কাজ করতো। পরে স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ শুরু করে।
এদিকে তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর পশ্চিমাসহ বেশ কিছু সংখ্যক বিদেশীকে আটক করে।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...