শনিবার, ২৭ জুন ২০২৬

অবৈধভাবে চা মজুদ, তিনটি গোডাউন সীলগালা

- Advertisement -
Single page 1st Paragraph

চা বোর্ডের অনুমোদন না নিয়ে অবৈধভাবে চা মজুদের অপরাধে চট্টগ্রামের সৈয়দ টি ওয়্যারহাউজ এর ২টি গোডাউন এবং এনএনটি ওয়্যারহাউজের ১টি গোডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত। আজ রবিবার বিকালে নগরীর ফৌজদারহাট এলাকায় অবস্থিত ওয়্যারহাউজ দুটিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।  বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন অভিযান পরিচালনা করেন।
অভিযানে সৈয়দ টি ওয়্যারহাউজে আছিব ব্রাদার্সের অবৈধ চা মজুদ ছিলো বলে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এর আগে চলতি মাসের ১০ সেপ্টেম্বর এবং ১২ সেপ্টেম্বর পৃথক অভিযানে আছিবুর রহমানের মালিকানাধীন সীতাকুন্ড উপজেলার বানুর পাড়া এলাকায় অবস্থিত আছিব ব্রাদার্সের গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে ৪ টন মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ ও ধ্বংস করে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, দীর্ঘদিন ধরে একটি ব্যবসায়ী চক্র চা বোর্ডের অনুমতি না নিয়ে ওয়্যারহাউজের গোডাউনে অবৈধ ও নিম্নমানের চা মজুদ ও বাজারজাত করছে। এছাড়া কালোবাজার থেকে এসব অবৈধ চা ক্রয়ের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চা ব্যবসার এসব নানা ধরণের অনিয়ম প্রতিরোধে এ ধরণের অভিযান চলমান থাকবে।
অভিযানে বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...