শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক

- Advertisement -
Single page 1st Paragraph

দুইবার ব্যর্থ হবার পর প্রথমবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগের দুই আসরে রৌপ্য পদক নিয়েই খুশি থাকতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। তবে এবার ওই বাঁধা টপকে যাওয়ার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জোতি।
গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ নারী দল। চীনের হাংজু প্রদেশে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলংকাও অংশ নিবে। জোতির নেতৃত্বে অনুপ্রানীত বাংলাদেশ দল ইতোমধ্যে এশিয়ার তিন জায়ান্ট দলকেই হারানোর অভিজ্ঞতা অর্জন করেছে। যা এবারের গেমস থেকে স্বর্ন পদক জয়ে আশাকে ত্বরান্বিত করছে।
আজ বাংলাদেশ অধিনায়ক বলেন,‘২০১৯ সালে দক্ষিন এশিয়ান গেমসে স্বর্ন পদক জয়ের পর আমি বুঝতে পেরেছি, একটি ট্রফি ও একটি পদক জয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমি মনে করি ট্রফি জয়ের চেয়ে স্বর্নপদক জয়ের আনন্দ অনেক বেশী। আমরা আবার সেই স্বাদ পেতে চাই। আশা করি এশিয়ন গেমসে আগের ফলাফলকে টপকে স্বর্ন জয় করতে পারব।’
গেমসে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেস অধিনায়ক বলেন,‘ এটি আমাদের জন্য প্রতিপক্ষ দলগুলোকে পরখ করারও সুযোগ করে দিবে। কারণ ওই দলগুলোর সঙ্গেই আমাদেরকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে। ফলে প্রস্তুতির জন্য এই গেমস হবে সঠিক একটি মঞ্চ।’
আগামী ২২ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেমসে পাকিস্তানও ফেভারিট। প্রথমবারের মতো ভারতও এই গেমসে অংশ নিতে যাচ্ছে। ফলে গেমসটি কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।
সম্প্রতি নিজ মাটিতেই ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। যা আবারো ভারতীয়দের চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগ্রেসদের।
স্কোয়াড: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, শোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা ম-ল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, শানজিদা আক্তার মগলা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস
স্ট্যান্ড বাই: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফি ইয়াসনিম অর্থি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...