মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ঝড়-বৃষ্টি ছাড়াই জিইসি মোড়ে হাঁটুপানি, জনদুর্ভোগ

- Advertisement -
Single page 1st Paragraph

ঝকঝকে পরিষ্কার চট্টগ্রামের আকাশ। কোথাও বৃষ্টির ছিটেফোঁটাও নেই। অথচ নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় জমে আছে হাঁটু সমান পানি! সেন্ট্রাল প্লাজার বিপরীতে পুলিশ বক্সের সামনে থেকে ইউনেস্কো শপিং কমপ্লেক্স পর্যন্ত পথচারীদের কদম ফেলার জায়গা নেই। নালার ময়লা পানিতে একাকার।

শুরুতে ওয়াসার পাইপ লাইন লিকেজ থেকে জলাবদ্ধতা হয়েছে ধারণা করা হলেও পরবর্তীতে নিশ্চিত হয় নালা বন্ধ হয়ে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। খবর পেয়ে নালা সাফে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে দিনের অধিকাংশ সময় পেরিয়ে গেলেও হঠাৎ সড়কে পানি উঠার কারণ খুঁজে বের করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

ক্ষোভ প্রকাশ করে দশ নম্বর বাসের এক যাত্রী বলেন, বৃষ্টি বাদল ছাড়াই জিইসি মোড়ে দরিয়া হয়ে গেছে। এরকম আগে দেখি নাই। নোংরা পানির মধ্যেই বাস থেমে নামতে হয়েছে। শুনেছি, নালা বন্ধ হয়ে পানি উঠেছে। এমন এলাকাতেও নালা বন্ধ হয়ে রাস্তায় পানি উঠে ভাবা যায়।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘ শনিবার সকালে খবর পেয়ে আমাদের লোকজন কাজ শুরু করেছে। কিন্তু আমরা কোথাও কোনো ব্লকেজ খুঁজে পাইনি। বের করার চেষ্টা করছি। এখন এস্কেভেটর আনা হয়েছে সেটা দিয়ে কাজ চলছে। হয়তো রাস্তার একটা অংশ কেটে দেখতে হবে বøক কোথায় হয়েছে। আমাদের কাজ চলমান।’

এই বিভাগের সব খবর

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও দুটি ট্রাকসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা কাঠের আনুমানিক...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ কার্যালয়ে...

সর্বশেষ

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল...

শেখ হাসিনার আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার...

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...