সোমবার, ২ নভেম্বর ২০২৬

স্পীডবোট ভাড়া কমানোর দাবীতে সন্দ্বীপে মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা নৌ- রুটে স্পীডবোট ভাড়া কমানো ও যাত্রী হয়রানী বন্ধের দাবীতে সন্দ্বীপ উপজেলা পরিষদ গেইটে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর, বিকেল ৪ টায় সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম,সন্দ্বীপ প্রেস ক্লাব সহ বিভিন্ন মিডিয়া কর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী,সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি,সাধারণ সম্পাদক মো: সেলিম,সন্দ্বীপ
প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি,সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সভাপতি টিপু সুলতান,আকবর মাস্টার প্রমুখ।কর্মসুচীতে একাত্বতা ঘোষণা করেন- সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, মো: ওমর ফয়সাল,খোদাবক্স সাইফুল,কাউছার মাহমুদ দিদার,ফছিহুল আলম,মো: সাহেদ খান প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন- ঘাটের নতুন ইজারা দেয়ার প্রাক্কালে স্পীডবোট ভাড়া ২০০ টাকায় নির্ধারণ,সার্ভিস বোট ভাড়া ১০০ টাকায় নির্ধারণ করা সহ যাত্রী হয়রানী বন্ধের জোর দাবী জানান। এ ছাড়াও একই দাবীতে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা কর্তৃক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করায় মানববন্ধন কর্মসুচী থেকে বক্তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...