সোমবার, ৬ জুলাই ২০২৬

‘দেশ-বিদেশে চবি সমাজতত্ত্ব বিভাগের কৃতি শিক্ষার্থীরা অনন্য আলোয় প্রতিভাত’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোকিত দুই প্রাক্তনী, সমাজতত্ত্ব বিভাগ ৭৯ব্যাচের প্রাক্তন ছাত্র মাহবুবুল আলম,নবনির্বাচিত সভাপতি এফবিসিসিআই ও প্রফেসর ড.ওবায়দুল করিম নবনিযুক্ত উপাচার্য সিবিইউএফটি এর অনন্য অর্জনে “প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি,সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও জামিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম এর স্বাগত বক্তব্যের পর আরও বক্তব্য রাখেন সংগঠনের দুই সাবেক সভাপতি রাশেদ মানোয়ার ও রোকসানা ইসলাম রীতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর নেতৃবৃন্দ শাহজাহান চৌধুরী, কামরুল হাসান হারুন, ছৈয়দ ছগীর আহাম্মদ,চাকসু ভিপি নাজিম উদ্দিন প্রমুখ। সম্বর্ধিত অতিথি প্রফেসর ড.ওবায়দুল করিম সমাজতত্ত্ব বিভাগের ছাত্র থেকে বর্তমান সময় পর্যন্ত তাঁর সুদীর্ঘ কর্মজীবনের সাফল্যের উদাহরণ তুলে ধরে সমাজতত্ত্ব পরিবার তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের প্রাক্তনীদের উৎসাহ ও স্বপ্রণোদিত সহযোগিতার কথা উল্লেখ করে বলেন,দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের মতো সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ আর কোন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের মাঝে সচরাচর পরিলক্ষিত হয় না। এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি জনাব মাহবুবুল আলম তাঁর সাফল্যের ইতিহাস তুলে ধরে বলেন, স্বীয় জীবনের সাফল্য সিঁড়ি পেরোতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন তথা বিশ্ববিদ্যালয় পরিবারের কল্যাণে নিরবিচ্ছিন্ন ভূমিকা অব্যাহত রেখে যাবেন। প্রধান অতিথি সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর দায়িত্বকালীন সময়ে সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনে সমাজতত্ত্ব সমিতি তথা বিশ্ববিদ্যালয় পরিবারের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করেন। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি উচ্চকিত কন্ঠে বলেন, আজ দেশ-বিদেশে সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তনীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রতিফলন ঘটিয়ে দেশের সূর্য সন্তান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে পপক্ষান্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে।
বক্তারা গুণীজনকে সম্মাননা জানানোর মতো মহৎ উদ্যোগের জন্য সমাজতত্ত্ব সমিতিকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে সমিতির সকল শুভ উদ্যোগে পাশে থাকার আহ্বান জানিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...