শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

লিবিয়ায় গেছে বিমান বাহিনীর ত্রাণ-ওষুধ

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত লিবিয়ার মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান (সি ১৩০ জে) ত্রাণ নিয়ে লিবিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বিমানটিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি জীবনরক্ষাকারী ওষুধ পাঠানো হয়েছে। এ ছাড়াও সেনাবাহিনী থেকে দেয়া প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীও রয়েছে ওই বিমানে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ত্রাণ পাঠানোর প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়ে কথা বলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব ত্রাণ পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী প্রায় সাড়ে ১০ টন ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। রাত ৮টায় ঢাকা থেকে যাত্রা শুরুর আনুমানিক পৌনে ৮ ঘণ্টা পর বিমানটি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছাবে। পরে সেখান থেকে আরও ৭ ঘণ্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাবে লিবিয়ায়। আশা করছি এসব পেয়ে সেখানকার দুর্গত মানুষ উপকৃত হবে। প্রয়োজন হলে আরও ত্রাণসামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

সহকারি বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক রাতে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার মুভমেন্ট এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া দলকে বিদায় জানান। এ সময় তিনি তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তখন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুতালিব সুলাইমান মোহাম্মদ সুলাইমানসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ও বন্যায় উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনার ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। ঝড়ের আঘাতে এবং বন্যায় ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া হাজার-হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং আশ্রয়ের অভাবে সেখানে এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা এবং ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে লিবিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত হয়।

এই বিভাগের সব খবর

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের দৃষ্টিভঙ্গি ও মূল ভাবনা পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই সবচেয়ে বেশি প্রতিফলিত হয় বলে মন্তব্য করেছেন...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত...

সর্বশেষ

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...