বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে মন্দিরে চুরি

চট্টগ্রামের বোয়ালখালীতে মন্দিরে টিনের বেড়া কেটে পিতলের ১টি শিব মূর্তি, ১টি কালী মূর্তি, দানবাক্সসহ পূজার তৈজসপত্র চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের দরপপাড়া ধনঞ্জয় মহাজন বাড়ির পারিবারিক মন্দিরে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা অনিক চৌধুরী বাসু জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে মন্দির তালা বন্ধ করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির লোকজন মন্দিরে গেলে চুরির ঘটনা জানতে পারেন। তিনি বলেন, চোরের দল মন্দিরের বন্ধ দরজার পাশে টিন কেটে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। চুরি যাওয়া পিতলের মূর্তি দুইটি উচ্চতায় প্রায় এক ফুট হবে।
উৎসবের সময় দানবাক্সে প্রচুর প্রণামীর টাকা পড়ে। স্থানীয়রা জানান, বার্ষিক উৎসবসহ নিত্য পুজা হয় মন্দিরে। চুরির ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রিয়াজুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...