শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

অভিযুক্ত জঙ্গির নাম মোহাম্মদ আরিফ। তিনি টঙ্গীর ভারান এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

এটিইউ জানায়, বিদেশ থেকে কিছু জঙ্গি আসবে বলে আরিফ ১৫-২০ দিনে আগে একটি ফোন পান। আরিফসহ বিদেশ থেকে আসা জঙ্গিদের একত্রিত হয়ে টঙ্গী এলাকায় একটি বৈঠকে বসার কথা ছিল। বৈঠক শেষে তারা নাশকতামূলক কর্মকাণ্ড করবেন বলে পরিকল্পনা করে আসছিলেন। এই পরিকল্পনায় আরিফ ইয়াকুব হুজুর নামে আরেক জঙ্গির সহযোগী হিসেবে কাজ করছিলেন। এছাড়া ওমর ফারুক ও জাহাদ খান নামে আরও দুই জঙ্গি জড়িত আছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় এটিইউ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউর পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

সংস্থাটি বলছে, এসব বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করে এটিইউর একটি দল।

ছানোয়ার হোসেন বলেন, ‘আরিফ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। জসীম উদ্দিন রাহমানি ও তামিম আল আদনানীদের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের প্রথমে সমর্থক হয়। পরে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনটির সদস্য হয়। গত ১৫-২০ দিনে আগে ইয়াকুব হুজুর নামে এক জঙ্গি ফোন করে আরিফকে জানায়, বিদেশ থেকে সংগঠনের আরও কিছু সদস্য আসবে। পরে তারা সবাই টঙ্গী এলাকায় গোপন বৈঠকে একত্রিত হবে।’

মোহাম্মদ ছানোয়ার হোসেন আরও বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিল তারা টঙ্গী এলাকায় একটি গোপন বৈঠকে মিলিত হবে এবং পরে একটি কার্যক্রমে অংশ নেবে তারা। গোয়েন্দা তথ্য পাওয়ার পর আমরা নজরদারি বৃদ্ধি করি। নজরদারির এক পর্যায়ে মনে হয়েছে তারা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে এই বৈঠক করতে চাচ্ছে। পরে গতকাল অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের তথ্যও আমাদের কাছে আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদেরও গ্রেপ্তার করা হবে।

এই বিভাগের সব খবর

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের দৃষ্টিভঙ্গি ও মূল ভাবনা পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই সবচেয়ে বেশি প্রতিফলিত হয় বলে মন্তব্য করেছেন...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত...

সর্বশেষ

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...