সোমবার, ১৩ জুলাই ২০২৬

কৃষি মার্কেটে আগুনে ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত: ডিএনসিসি

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১৭টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। আমাদের বরাদ্দ দেওয়া দোকান ছিল ৩১৭টি। এর মধ্যে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ফায়ার সার্ভিসও বলেছে ভেতরে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে আমাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে ব্যবসায়ীরা দাবি করেন বৈধ-অবৈধ মিলিয়ে মার্কেটে ৩৫০টি দোকান রয়েছে।

তিনি বলেন, মার্কেটের ব্যবসায়ী যারা আছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের তালিকা করছি। বিভিন্ন সংস্থা এগিয়ে আসবেন। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াব। আমাদের কর্মীরা কাজ করছে। যতটুকু সম্ভব ডিএনসিসির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’

সিটি করপোরেশনের অধীনে থাকা মার্কেটটিতে আগুন নেভানোর যন্ত্র ছিল না। অবৈধ দোকান ছিল। এমন পরিস্থিতিতে সিটি করপোরেশনের কী ভূমিকা ছিল জানতে চাইলে তিনি বলেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। আমাদের বরাদ্দ দেয়া দোকান ছিল ৩১৭টি। এর মধ্যে এখন পর্যন্ত আমরা যেই তথ্য পেয়েছি, ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ফায়ার সার্ভিসও বলেছে ভেতরে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে আমাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তে ডিএনসিসি একটি তদন্ত কমিটিও গঠন করবে।

এই বিভাগের সব খবর

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশটাকে সুন্দর ও নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে মিলে চেষ্টা করতে...

‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পেল মমতা

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে। গতকাল রবিবার রাজধানী ঢাকার ওসমানী...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি খাতের প্রতিশ্রুতিশীল স্টার্টআপ 'পিক এনার্জি' (Peak Energy)-এর মধ্যে যৌথ উদ্যোগটি বর্তমান জ্বালানি প্রযুক্তির ইতিহাসে একটি...

সর্বশেষ

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।...

‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পেল মমতা

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি...

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম...

সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জোরদার

চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে জনজীবন...

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...