সোমবার, ৬ জুলাই ২০২৬

সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা পাচ্ছেন কবি রাশেদ রউফ

- Advertisement -
Single page 1st Paragraph

সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা ২০২৩ পাচ্ছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক –কবি রাশেদ রউফ। সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মনীষী আবদুল করিম সাহিত্যবিশাদের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্যবিশারদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণানুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ ইতোপূর্বে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি সম্মাননা, শিশু একাডেমি–অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য পুরস্কার, পদ্মবীণা সাহিত্য পুরস্কার, নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সেরা লেখক পুরস্কার, বাপী শাহরিয়ার সাহিত্য পুরস্কার, আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার, প্রতীকী ছড়াসাহিত্য পুরস্কার, মালঞ্চ গুণীজন সম্মননাসহ অনেক পুরস্কার ও সম্মাননা।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...