বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের সদ্য পাশকৃত প্রকৌশলীদের নিয়ে ওরিয়েন্টেশন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) সদ্য পাশকৃত ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকাল ৯টায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের(আইইবি) ইআরসি কনফারেন্স সেন্টারে সেমিনারটি শুরু হয়ে দিনব্যাপী চলে। “ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর নিউ ইঞ্জিনিয়ার্স” শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।আইইবির সহ-সভাপতি(সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) শাহাদাৎ হোসেন শিবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সহ-সভাপতি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী নুরুজ্জামান, আইইবির সাধারণ সম্পাদক এস.এম মনজুরুল হক মঞ্জু,চুয়েট অ্যালোমনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি ও খান আতাউর রহমান সান্টু, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য ও চুয়েটের প্রথম নারী প্রকৌশলী নিরা মজুমদার, বাংলাদেশ ইন্সটিটিউট অব গভার্ন্যান্স অ্যান্ড মেইন্টেন্যান্স এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল আমিনসহ আরও অনেকে।

পুরো অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক(সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) শেখ তাজুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে অতিথিগণ নব্য প্রকৌশলীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।বিসিএস,অটোমোবাইল, ইলেক্ট্রো-মেকানিক্যাল, ব্যবসা ইত্যাদি বিভিন্ন সেক্টর নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন।এতে চুয়েটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রায় ৬০জন শিক্ষার্থী অংশ নেন।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...