বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের সত্যতা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম। দুদকের হটলাইন নম্বর ১০৬ এ ফোন পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দুদক। এ সময় প্রতিষ্ঠানটির বেশ কিছু নথি পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।

আজ বুধবার দুপুরে দুদকের ১০ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত।

নাজমুস সাদাত বলেন, ‘আমাদের হটলাইন নম্বর ১০৬ এ ফোনে অভিযোগ পেয়ে আমরা এই অভিযান চালাই। আমাদের কাছে অভিযোগ ছিল ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করা হচ্ছে। ঘন্টা দুয়েকের মতো আমরা সেখানে ছিলাম।’

‘যেহেতু এখানে অনেকগুলো নথি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, তাই আমরা প্রতিষ্ঠানটির দুই বছরের কাগজপত্র চেয়েছি। যা পরবর্তীতে পর্যালোচনা করে এবং ব্যাংক হিসাবের সঙ্গে কোনো অমিল আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সোমবারের মধ্যে তারা আমাদের সব কাগজপত্র দেবেন বলে জানিয়েছে।’

অভিযোগের সত্যতা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বেশিক্ষণ থাকিনি। গত চার বছরের প্রায় আট থেকে ৯ হাজারের মতো ফাইল আছে। তবে কয়েকটি ফাইল দেখেছি। একটি দুটিতে অসঙ্গতি আছে বলে মনে হয়েছে। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখতে হবে।’

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...