শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে যৌথ বাহিনীর অভিযানে ছাড়া পেলেন চালক-হেলপার

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে দুর্গম পাহাড়ি এলাকায় দুটি কাভার্ডভ্যানের দুই চালক ও দুজন হেলপার অপহৃত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর রাতভর অভিযানে তাদের ছেড়ে দিয়েছে ইউপিডিএফ প্রসীত গ্রুপের অস্ত্রধারীরা। তবে একটি সূত্র জানিয়েছে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রামগড় উপজেলার দুর্গম ‘যৌথ খামার’ এলাকায় বনবীথি বাগান এলাকা থেকে তাদেরকে অপহরণ করে ইউপিডিএফ (প্রসীতের অস্ত্রধারীরা)। পরে সেনাবাহিনী সিন্দুকছড়ি জোনের তত্বাবধানে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান সোমবার ভোরে (১১ সেপ্টেম্বর) দুই কাভার্ডভ্যানসহ ওই চালক হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে রোববার রাতে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান চালককে গতিরোধ করে সাথে থাকা টাকা ও ৪ ক্যারেট মালটা নিয়ে দুর্গম এলাকায় চলে যায় অপহরণকারীরা।

জানা গেছে, কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬৪১) এবং মিনি ট্রাক (চট্টমেট্রো ন-১১-৯১৪৬) এর উদ্ধারকৃত চালক ও হেলপার হলেন- চালক মো. আনোয়ার (৪০) ও মো. মনির (২৮) তারা দুইজন চট্টগ্রামের ভূজপুর থানার ইসলামপুর ও জলন্ডী গ্রামের বাসিন্দা। আর হেলপার জায়েদ হোসেন (৩০) ফেনীর সোনাগাজী উপজেলার আহাম্মদপুর ও মো. হান্নান (২৫) লক্ষীপুর জেলার রামগতি থানার পূর্বচরলক্ষী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) অস্ত্রধারীরা এই ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রবিবার রাতে অস্ত্রের মুখে কাভার্ডভ্যানে দুটির চালক ও হেলপারদের অপহরণ করে নিরাপত্তা বাহিনীর অভিযানে টিকতে না পেরে অপহরণকারী চালক-হেলপারদের নিজস্ব মাধ্যমে দুর্গম পাহাড়ে মুক্তিপণ আদায় করে দ্রুত ছেড়ে দিলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তবে কত টাকা মুক্তিপণ আদায় করেছে তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রবিবার রাতে রামগড়ের দুর্গম যৌথ এলাকায় ওই দুটি কাভার্ডভ্যানের সঙ্গে থাকা চালক ও হেলপারদের সন্ত্রাসীরা অপহরণ করে। খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরবেলা তাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...